রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২১২ বার পঠিত

শেরপুরে নকলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগাক্রান্ত, প্রতিবন্ধী, দুঃস্থ, অতিদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ পদাতিক ডিভিশন ও মোমেনশাহী স্টেশনের ব্যবস্থাপনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেফটেন্যান্ট কর্ণেল ইমরান হাসান-এঁর নেতৃত্বে দরিদ্র পরিবারের লোকজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এসব উপহার প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ক্যাপ্টেন নাহিয়ান ও লেফটেন্যান্ট জোহায়েরসহ ১৯ পদাতিক ডিভিশনের আরো অনেকে।

এ সসময় নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী, দুঃস্থ, অতিদরিদ্র দুই শতাধিক নর-নারী এবং ১৯ পদাতিক ডিভিশন ও মোমেনশাহী স্টেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন নাহিয়ান জানান, বিতরণকৃত প্রতিটি পেকেটে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আটা, ২ কেজি গোল আলু, দেড় কেজি (১ কেজি ৫০০ গ্রাম) করে মসুর ডাল, ১ কেজি করে চিনি, ১ লিটার করে সয়াবিন তেল ও আধা কেজি (৫০০ গ্রাম) করে লবন দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ ইমরান হাসান জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগাক্রান্ত, প্রতিবন্ধী, দুঃস্থ, অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের লক্ষে এসব পন্য সামগ্রী সেবাহিনীর রেশন থেকে কিছু কিছু করে বাচিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, আমাদের রেশন থেকে বাচিয়ে ঈদ উপহার হিসেবে বিতরণ করায় প্রমান হয় যে, প্রতিটি মানুষ চাইলে অল্প অল্প জমিয়ে তা থেকেই অনেক বড় কিছু করতে পারেন। এর জন্য শুধু একটি ভালো মনের দরকার। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই যেকোন প্রয়োজনে জনগনের পাশে ছিলো, আছে এবং থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102