শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

নকলায় আগাম ঈদুল ফিতর উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত

শেরপুরের নকলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে দিনের মিল রেখে উপজেলার চরকৈয়া গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ গ্রামে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকার কিছু মুসল্লি দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে দিনের মিল রেখে ঈদ ও রোজাসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম সমূহ পালন করে আসছেন। এরঅংশ হিসেবে এবারও নকলা পৌরসভাধীন চরকৈয়া গ্রামে ঈদুল ফিতর নামাজের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামায়াতে পর্দার আড়ালে প্রায় অর্ধশত নারীসহ দুই শতাধিক পুরুষ মুসল্লী অংশগ্রহণ করেন।

আগাম ঈদুল ফিতর জামাতের ইমাম জানান, তারা সৌদিআরবের সাথে দিনের মিল রেখে দীর্ঘদিন ধরে রোজা ও ঈদের জামাতসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম সমূহ সম্পাদন করে আসছেন। ধর্মীয় ও সরকার বা রাষ্ট্রীয় আইনের বাহিরে কোন কাজ তারা করেন না বলেই, সরকারের পক্ষ থেকে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের ঈদগাহ ময়দানে নিরাপত্তা নিশ্চিত করা হয়। তিনি আরও জানান, এই ঈদগাহ মাঠে দুই শতাধিক মুসল্লির সমন্বয়ে জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ জামাতের পাশাপাশি ঈদগাহ মাঠে পর্দার আড়ালে মহিলাদের জামাতে অংশ গ্রহনের জন্য ব্যবস্থা ছিলো।

তথ্য মতে, শেরপুর জেলার ৬ থেকে ৭টি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, এসব ঈদ জামাত সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯ টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102