শেরপুরের নকলায় উলামা ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার ৩১ জন নবীন আলেমকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি নবীন ও প্রবীন আলেমগনের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করা হয়েছে। বুধবার বিকেলে নকলা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে মুফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ তারা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুফতি এমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হেফাজতে ইসলাম’র প্রধান উপদেষ্টা মুফতি লুৎফর রহমান মাদানী, উপজেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী, সাংগঠনিক সম্পাদক ও কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওলিউল্লাহ ও মুফতি তোফায়েল আহমদ কাসেমী।
সংবর্ধনা শেষে দেশের সকল আলেমদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। সবশেষে যথাসময়ে সবাই একসাথে ইফতার গ্রহন করেন। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেম, নবীন-প্রবীন আলেমগন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।