শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন নবরাগ যুব সংঘ (এন.জে.এস)-এর উদ্যোগে ৩৩টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহারের মধ্যে ৩১ জনের মাঝে ঈদ উপহার হিসেবে নিত্য পণ্যের প্যাকেট ও ২ জনের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
এছাড়া এলাকার শতাধিক রোজাদারের জন্য উন্নত মানের ইফতারের আয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার বানেশ্বরদী কান্দাপাড়া এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সংগঠনটির পরিচালক মো. বাবুল সরকার, উপ-পরিচালক মোছা. ছামিনা বেগম, এম.এ সাত্তার, মো. আরফিকার হোসেন, মাঠ সংগঠক মো. শিমুল মিয়া, শাহিন মিয়া, অফিস সহকারী মো. আয়তুল ফাত্তা রাফি, সদস্য আশিক মিয়াসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে স্থানীয় রোজাদারদের সাথে ইফতার করা হয়।