রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদ-উল-ফিতর উপলক্ষে নকলার ১৭০৩১ পরিবার পাচ্ছে ভিজিএফ’র চাল নকলায় হেলথকেয়ার সেন্টার’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প নকলা পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সুনামগঞ্জে নূরুল হুদা রচিত ‘অনুভবের অলিন্দ’র মোড়ক উন্মোচন নকলায় ফাহিম চৌধুরী এমপির সাথে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সৌজন্য সাক্ষাৎ বিভাগীয় পর্যায়ে অদম্য নারী সম্মাননা পেলেন নকলার উম্মে রাকিবা জাহান নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা নকলায় গভীর শ্রদ্ধায় প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট তালাত মাহমুদকে স্মরণ নকলা পৌরসভায় নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র প্রচেষ্টায় সাদিয়ার শ্রবণশক্তির উন্নয়ন

ঈদ-উল-ফিতর উপলক্ষে নকলার ১৭০৩১ পরিবার পাচ্ছে ভিজিএফ’র চাল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুরের নকলায় ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর  কার্ডধারী ১৭ হাজার ৩১টি দুঃস্থ, অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

নকলা পৌরসভার ৩ হাজার ৮৫টি পরিবারকে এবং উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১৩ হাজার ৯৪৬টি পরিবারকে এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলায় মোট ১ লাখ ৭০ হাজার ৩১০ কেজি চাল বিতরণ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্য মতে, উপজেলার গনপদ্দী ইউনিয়নের সুবিধাভোগী ১,৮৭০টি পরিবার, নকলা ইউনিয়নের ১,৪২০ পরিবার, উরফা ইউনিয়নের ১,৭৬৪টি পরিবার, গৌড়দ্বার ইউনিয়নের ৮৪৪ পরিবার, বানেশ্বরদী ইউনিয়নের ১,২৬৮টি পরিবার, পাঠাকাটা ইউনিয়নের ১,৬৬৩ পরিবার, টালকী ইউনিয়নের ১,৩৪০টি পরিবার, চরঅষ্টধর ইউনিয়নের ১,৭৬০টি পরিবার ও চন্দ্রকোনা ইউনিয়নের ২,০১৭টি পরিবারের মাঝে এবং পৌরসভার ৩,০৮৫টি সুবিধাভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ কাজ চলছে।

বিতরণ কর্মসূচির অংশ হিসেবে, মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম)-এর আয়োজনে ৪নং গৌড়দ্বার ইউনিয়নের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ চাল বিতরণ কার্যাক্রম উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102