বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় হেলথকেয়ার সেন্টার’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প নকলা পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সুনামগঞ্জে নূরুল হুদা রচিত ‘অনুভবের অলিন্দ’র মোড়ক উন্মোচন নকলায় ফাহিম চৌধুরী এমপির সাথে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সৌজন্য সাক্ষাৎ বিভাগীয় পর্যায়ে অদম্য নারী সম্মাননা পেলেন নকলার উম্মে রাকিবা জাহান নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা নকলায় গভীর শ্রদ্ধায় প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট তালাত মাহমুদকে স্মরণ নকলা পৌরসভায় নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র প্রচেষ্টায় সাদিয়ার শ্রবণশক্তির উন্নয়ন নকলায় ভ্রাম্যমান আদালতে ২ বেকারী মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা

নকলায় হেলথকেয়ার সেন্টার’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ১১৫টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিতরণকৃত প্রতিটি ইফতার প্যাকেটে চাল, ডাল, তেল, গোল আলু, পিয়াজ ও লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ছিল।

হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের স্টেকহোল্ডার ও বিশিষ্ট সমাজসেবক সাইয়্যেদ খালিদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া এবং হেলপিং হ্যান্ড ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের (ফর মুসলিম হিউম্যানিটি) সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।

ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি দিনব্যাপী দন্তরোগ ও ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়। জানা গেছে, এদিন দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এছাড়া শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা শেষে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আব্দুল করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, হেলথকেয়ার সেন্টারের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ সেবাগ্রহীতা, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102