মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নকলা পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সুনামগঞ্জে নূরুল হুদা রচিত ‘অনুভবের অলিন্দ’র মোড়ক উন্মোচন নকলায় ফাহিম চৌধুরী এমপির সাথে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সৌজন্য সাক্ষাৎ বিভাগীয় পর্যায়ে অদম্য নারী সম্মাননা পেলেন নকলার উম্মে রাকিবা জাহান নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা নকলায় গভীর শ্রদ্ধায় প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট তালাত মাহমুদকে স্মরণ নকলা পৌরসভায় নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র প্রচেষ্টায় সাদিয়ার শ্রবণশক্তির উন্নয়ন নকলায় ভ্রাম্যমান আদালতে ২ বেকারী মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা নকলায় ১০৯ শিক্ষার্থীর সরকারি বৃত্তি লাভ: স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নেই আনন্দ

সুনামগঞ্জে নূরুল হুদা রচিত ‘অনুভবের অলিন্দ’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পঠিত

সুনামগঞ্জে আশ্রাফুল আলম মো. নুরুল হুদার একক গ্রন্থ (নিবন্ধ) ‘অনুভবের অলিন্দ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত পাঠ উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন।

দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার (অনলাইন) সম্পাদক রাহমান তৈয়ব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক সুখেন্দু সেন, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) বাহা উদ্দিন, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) কবি ও সম্পাদক ফজলুল হক দোলন, দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. মশিউর রহমান, সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক কবি ও লেখক মোহাম্মদ মাসুদ আহমদ, জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) দুলাল মিয়া, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, লেখক ও গবেষক মো. মোছায়েল আহমদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রাষ্ট্র (বিজ্ঞান) মনিরা আক্তার, কালি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুন নেছা লিলি, ভৈষভেড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাউর রহমান, শিক্ষক ও সাংবাদিক মো. সুহেল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনুভবের অলিন্দ ভালো মানের একটি শিক্ষনীয় বই। বইটির ভেতরের লেখার সাথে নামকরণ যথার্থ হয়েছে। এই বইটি বর্তমান প্রজন্মের একটি চমৎকার নির্দেশক। আমাদের বিশ্বাস বইটি পড়লে সব বয়সের পাঠক কিছুটা হলেও উপকৃত হবেন।

বইটির লেখক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা বলেন, ‘এটি আমার প্রথম বই। ইহজাগতিক সার্বিক কল্যাণকর ভাবনা থেকে এই বইয়ের সৃষ্টি। চেষ্টা করেছি ভালো কিছু লেখার। বাকিটা পাঠকদের মূল্যায়নের উপর নির্ভর করবে। আশাবাদী পাঠক সমাজে সমাদৃত হবো ইনশাআল্লাহ।’

এসময় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, মাওলানা আবু সাইদ, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তোরাব, কবি একরামুল হক সেলিম, সাংবাদিক আল হেলাল, সাংবাদিক আবিদ উদ্দিন, সাংবাদিক দিলীপ কুমার দাস, সাংবাদিক মোহাম্মদ নুর, সাংবাদিক তানভীর, আদিল আরমান, মো. তকবীর হোসেন, আল আমিন, গীতিকার মাজহারুল ইসলাম, এস.এম আতিকুর রহমান, মো. নুরুল মোত্তাকিন, নওরিন হক নিটোল, ইভান মনির, মাজহারুল হক পল্লব, মোবারক হোসেন, মো. মোহাইমিনুল হক পরাগ, হীরক দাস, মো. আব্দুল হক, মারুফ হক তামিম, মেছবাহুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102