মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নকলা পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সুনামগঞ্জে নূরুল হুদা রচিত ‘অনুভবের অলিন্দ’র মোড়ক উন্মোচন নকলায় ফাহিম চৌধুরী এমপির সাথে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সৌজন্য সাক্ষাৎ বিভাগীয় পর্যায়ে অদম্য নারী সম্মাননা পেলেন নকলার উম্মে রাকিবা জাহান নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা নকলায় গভীর শ্রদ্ধায় প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট তালাত মাহমুদকে স্মরণ নকলা পৌরসভায় নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র প্রচেষ্টায় সাদিয়ার শ্রবণশক্তির উন্নয়ন নকলায় ভ্রাম্যমান আদালতে ২ বেকারী মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা নকলায় ১০৯ শিক্ষার্থীর সরকারি বৃত্তি লাভ: স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নেই আনন্দ

নকলায় ফাহিম চৌধুরী এমপির সাথে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সৌজন্য সাক্ষাৎ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩০ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট উপজেলা শাখার পক্ষ থেকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ফাহিম চৌধুরী এমপির বাসভবনে গিয়ে তাকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উপজেলা শাখার নেতৃবৃন্দ এমপির কাছে তাদের পরিবারের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরার পাশাপাশি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলো সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সরকারিকরণ করা জন্য জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করতে বিনীত অনুরোধ জানান। নেতৃবৃন্দের হৃদয়বিদারক কথাগুলো আন্তরিকার সহিত শুনেন এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস প্রদান করেন ফাহিম চৌধুরী এমপি।

এসময় সংগঠনটির সভাপতি জাহিদুল আলম (আলমগীর), সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক রনি মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সুলায়মান, মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিস আক্তার ও সদস্য স্মৃতি খাতুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102