সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন নকলায় সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ নকলায় গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ নকলায় ১ জনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের, আহত আরও ১ ফেসবুকের কল্যাণে নকলার অনাথ মুন্নার স্বপ্নপূরণ নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সককস’র ফুলেল শুভেচ্ছা শেরপুর-২ আসনে প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া নকলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ নকলায় পৌর নির্বাহী কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পঠিত

শেরপুরের নকলায় অটো রিক্সা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে কৌশলে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখা। তাদের সাথে ঐকমত্য পোষন করেছেন সুসাশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছোট ও মাঝারি পরিবহণের সংগঠন ও সর্বস্তরের জনগণ। রবিবার বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন, সুজন নকলা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, মানব কল্যাণ ফাউন্ডেশনের সদ্যসাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, পৌর ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাঈদ আল সাহাব রাফি, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ।

অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহণ শ্রমিকের কাছে কৌশলে চাঁদা আদায় সংশ্লিষ্ট অভিযোগ তোলে বক্তারা বলেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটো রিক্সা, সিএনজি ও ভ্যানচালকদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। এতে নিম্নআয়ের লোকদের জীবন জীবীকায় ক্ষতিকর প্রভাব পড়ছে। যা আশেপাশের কোন পৌরসভাতে নেই। তাই অনতিবিলম্বে এই বেআইনি টোল আদায় বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন, ছোট ও মাঝারি পরিবহণ চালক ও শ্রমিকসহ ছাত্রদল নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102