রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ নকলায় গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ নকলায় ১ জনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের, আহত আরও ১ ফেসবুকের কল্যাণে নকলার অনাথ মুন্নার স্বপ্নপূরণ নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সককস’র ফুলেল শুভেচ্ছা শেরপুর-২ আসনে প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া নকলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ নকলায় পৌর নির্বাহী কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে

নকলায় সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচী সমূহের মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলনপূর্বক অর্ধনমিত রাখা, প্রভাত ফেরী, শিশুদের মাঝে দুই গ্রুপে চিত্রাংকন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত/প্রার্থনা ও আলোচনা সভা ছিলো উল্লেখযোগ্য।

এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে আলোচনা সভাসহ শিশুদের মধ্যে চিত্রাংকন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিবসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাংকন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী পুরষ্কার তুলেদেন। তথ্য মতে, সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে যথাক্রমে আব্দুস সিনাহ, মাওয়া ও তাইয়্যিবাহ ইসলাম নাবা এবং ‘খ’ গ্রুপে যথাক্রমে আফসানা আরবি স্বদিচ্ছা, তাবিব মুহতাসিম অরিক ও মুনতাহা তাবাসসুম নূন পুরষ্কার বিজয়ী হয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে যথাক্রমে আফিয়া আফসারা লিনিত, আবতাহি আরব ও সাফওয়ান মোয়ায এবং ‘খ’ গ্রুপে যথাক্রমে ফাকিহা ফানান রাওমি, আফসানা আরবি স্বদিচ্ছা ও হিমাংশু সাহা পুরষ্কার বিজয়ী হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102