রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ নকলায় গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ নকলায় ১ জনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের, আহত আরও ১ ফেসবুকের কল্যাণে নকলার অনাথ মুন্নার স্বপ্নপূরণ নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সককস’র ফুলেল শুভেচ্ছা শেরপুর-২ আসনে প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া নকলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ নকলায় পৌর নির্বাহী কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে

নকলায় গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহিদ ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিট) সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অমর একুশের প্রথম প্রহরে সর্বপ্রথম শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড কাউন্সিল, নকলা পৌরসভা ও নকলা থানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা একে একে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বৃদ্ধ থেকে যুবক, পৌঢ় থেকে শিশু, প্রগতিশীল সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে হৃদয়ের গভীর থেকে বিনম্্র শ্রদ্ধা জানান মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের প্রতি। শহিদ মিনারে ফুল দিতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যসহ রোবার স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করেন।

শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102