বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ১ জনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের, আহত আরও ১ ফেসবুকের কল্যাণে নকলার অনাথ মুন্নার স্বপ্নপূরণ নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সককস’র ফুলেল শুভেচ্ছা শেরপুর-২ আসনে প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া নকলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ নকলায় পৌর নির্বাহী কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন

নকলায় ১ জনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের, আহত আরও ১

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পঠিত

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট এক কৃষককে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কৃষককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পোলাদেশী গ্রামের কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৫০) ও একই গ্রামের মিরাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৫৫) এবং আহত ব্যক্তি পোলাদেশী পশ্চিমপাড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে ছামিদুল হক (৫০)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেষ বিকেলের দিকে ছামিদুল হক নিজের বৈদ্যুতিক পাম্প দিয়ে তার বোরো খেতে সেচ দিতে যান এবং যেকোন ভাবে বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক উদ্ধার করতে গিয়ে প্রত্যক্ষদর্শী আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ছামিদুল হককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ডা. মালিহা নুঝাত মৃতের বিষয় নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতের ভাতিজা শাহিন মিয়া ঘটনা বিবরণের সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচ কাহুনিয়া এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের আনুমানিক বয়স ৭০ বছর। বিভিন্ন মাধ্যমে মৃতের পরিচয় জানার চেষ্টা করছেন থানার পুলিশসহ এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102