শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর-২ আসনে প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে শাসক নয় সেবক পাবেন: গোলাম কিবরিয়া নকলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ নকলায় পৌর নির্বাহী কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর-২ আসনে প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারি ভাবে বিজয়ী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতীদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৬ ভোট। এছাড়া অন্য দুই প্রতীদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৪৭ ভোট ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৪টি।

নকলা ও নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দ্বয়ের দফতর হতে প্রকাশিত তথ্য মোতাবেক জানা গেছে, মোহাম্মদ ফাহিম চৌধুরী নকলা উপজেলা থেকে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৫৪ ভোট, নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৫৭ হাজার ৩৮৭ ভোট ও পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৩১টি।

তাঁর নিকটতম প্রতীদ্বন্দ্বী মো. গোলাম কিবরিয়া নকলা উপজেলা থেকে দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬৩৯ ভোট, নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৬৬ হাজার ৯৪৩ ভোট ও পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৭৫৪টি।

এছাড়া মো. আব্দুল্লাহ আল কায়েস নকলা উপজেলা থেকে হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৩ ভোট ও নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৩ হাজার ৪০৪টি এবং মো. আব্দুল্লাহ বাদশা নকলা উপজেলা থেকে ঈগল প্রতীকে পেয়েছেন ৩৬৭ ভোট ও নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৬৩৭টি ভোট।

রির্টানিং অফিসারের দফতর থেকে প্রকাশিত তথ্য সূত্রে জানা গেছে, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) সংসদীয় আসন ১৪৪-এ মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। এরমধ্যে প্রায় ৫১.৭৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উৎব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা (০৭:৩০মিনিট) হতে বিকেল সাড়ে ৪টা (০৪:৩০মিনিট) পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনার পরে তাঁর নেতা-কর্মী ও সমর্থকরা খন্ড খন্ড বিজয় মিছিল বের করলে, ফাহিম চৌধুরী তাৎক্ষণিক উচ্ছসিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়ে মিছিল বন্ধ করেদেন। তাছাড়া কারো সাথে অসৌজন্য মূলক আচর করা থেকে সকলকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102