সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ নকলায় পৌর নির্বাহী কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা

নকলায় পৌর নির্বাহী কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পঠিত

শেরপুরের নকলা পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব-এর অবসর জনিত কারনে পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকেলের দিকে পৌরসভার মিলনায়তনে সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রশাসকের কর্মসম্পাদনা সহায়তা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম রাকিব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সম্পাদক খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সেলিম হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন ও হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমানসহ অনেকে।

বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব’র কর্মদক্ষতা, কাজের প্রতি শ্রদ্ধা, একাগ্রতা ও নিয়মানুবর্তিতাসহ জনসেবা সংশ্লিষ্ট কর্মকান্ড সমূহ অন্যান্যদের কর্মময় জীবনে অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা জানান। তার মতো সৎ, আদর্শ ও দায়িত্বশীল কর্মকর্তার শূণ্যতা পূরণ করা সহজ নয় বলেও তারা মন্তব্য। তিনি সবার প্রিয় ও অনুকরনীয় ব্যক্তি হিসেবে সকলের হৃদয়ে অমৃত্যু টিকে থাকবেন। যুগ যুগ ধরে সবার হৃদয়ে বেঁচে থাকবেন বলেও বক্তারা মনে করেন।

আবদুল মোতালেব বক্তব্যকালে আবেগপ্রবণ হয়ে উঠেন। অবসর কালীন দিনগুলো যেন সুস্থতার সহিত অতিবাহিত করতে পারেন এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। তাছাড়া সবার সুস্থতা ও সার্বিক উন্নতি কামনাও করেন বিদায়ী এ কর্মকর্তা।

বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেবের চাকরি কালীন সময়ে স্মরণীয় কর্মকান্ডের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা সভার পরে তার হাতে স্মৃতিস্বরূপ সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র অফিস সহকারী রিনা বেগম, কর আদায়কারী মো. মুনছুর আলী, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102