শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শহরের ঐতিহ্যবাহী সেঁজুতি বিদ্যাপীঠের আয়োজনে ১১৭তম একুশে পাঠচক্র আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সেঁজুতি প্রাঙ্গণে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসরের অংশ হিসেবে দুইটি পর্বে এই আসর অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে ‘বৈচিত্র্যময় প্রকৃতি আমাদের অস্তিত্ব’ শিরোনামে একুশে পাঠচক্রের ১১৭তম আসরে শিক্ষক মনি গাঙ্গুলির সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিশু শিক্ষার্থী সাব্বির হোসেন ও শায়ন সরকার প্রমুখ।

কবি সাহিত্যিক অমিত চক্রবর্তী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠচক্রের দ্বিতীয় পর্বে পাঠচক্রে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা শিক্ষনীয় কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত পরিবেশন করেন।

এসময় সেঁজুতি বিদ্যাপীঠের অধ্যক্ষ কবি সাহিত্যিক মুনিরুজ্জামান, সহকারী শিক্ষক সাবিহা নাসরীন, শান্তি সাহা, দিলারা বেগম ও শারমিন আক্তারসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102