শেরপুরের নকলা উপজেলা দর্জি কল্যাণ সংগঠন-এর নবগঠিত কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে নকলা শহরের কাচারী রোডের মঞ্জুরুল মাকের্টে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও অফিস উদ্বোধনের আয়োজন করে সংগঠনটি।
নবগঠিত কমিটির সভাপতি মো. রাসেল সরকারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি ও গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ ফারদিন হাছান হাসিব, উপজেলা দর্জি কল্যাণ সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য রুবেল মিয়া, আবুল কালাম, নকলা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন আকন্দ, নকলা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সহ-সভাপতি দুলাল মিয়া, মঞ্জুরুল মাকের্টের মালিক মঞ্জুরুল হক মঞ্জু, যুবদল নেতা জিয়াউল হাসান রাহাত, নবগঠিত নকলা উপজেলা দর্জি কল্যাণ সংগঠনের সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী ও তরিকুল ইসলাম রনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাশেম ভান্ডারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হাসান বাবু প্রমুখ।
এসময় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন-এর উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুস সুবহান, গার্মেন্টস ও জুতা ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব রুবেল ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ সংগঠনটির অন্যান্য উপদেষ্ঠা, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগন, সাংবাদিক শফিউল আলম লাভলু, ফজলে রাব্বী রাজন, নূর হোসেন, আব্দুল্লাহ আল-আমিন ও হাসান মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মী, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তূর্য ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।