বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর আয়োজনের মধ্যদিয়ে শুরুকরে নকলমুক্ত ভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এঁর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠি হয়।

এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সাইফুল ইসলাম কমল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব মো. উমর ফারুক, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব ইউসুফ আলী খান, গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব নাজমুল ইসলাম, চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের (২৪৩) সচিব মাওলানা মো. আজিজুল ইসলামসহ জেলার অন্যান্য কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও পরীক্ষার্থীদের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এবার এসএসসি ও দাখিল পরীক্ষা পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশ শুুর হয়ে সুষ্ঠুভাবে শেষ হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

জেলা শিক্ষা অফিসের ওয়েব সাইটের তথ্য মতে, জেলা সদরসহ জেলার মোট ৫টি উপজেলায় মাধ্যমিক স্তরের ১৮১টি সরকারি-বেসরকারি বিদ্যালয় রয়েছে; এরমধ্যে ১৬৪টি এমপিও ভুক্ত ও ১৭টি নন-এমপিও। এছাড়া ১০৩টি দাখিল স্তরের মাদ্রাসা রয়েছে; এরমধ্যে ৮৭টি এমপিও ভুক্ত ও ১৬টি নন-এমপিও।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102