বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পঠিত

শেরপুরের নকলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নাগরিক সচেতনতা জোরদার করার লক্ষ্যে দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহিতকরণ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গণভোটে সকলকে ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করা হয়। বুধবার দুপুরের দিকে বিদ্যালয় মিলনায়তনে মা সমাবেশের সভানেত্রী মারিয়া সুলতানা’র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক রাকিব ফয়সাল’র সঞ্চালনায় মা সমাবেশে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরীফ আহম্মদ, সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন ও মাসুদ রানা এবং মায়েদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাশিদা খাতুন ও উম্মে কুলসুম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা অংশগ্রহণমূলক ও অর্থবহ গণভোট নিশ্চিত করার লক্ষে মায়েদের মাধ্যমে ঘরে ঘরে গণভোটের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তারা। তারা বলেন, ‘গণভোট ২০২৬-এ সবার অংশগ্রহনের মাধ্যমে গণতন্ত্রের জয় সুনিশ্চিত হবে। পরিবার, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতে সুন্দর প্রজন্ম গঠনে গণভোট সফল করতে মায়েদের অনুপ্রেরণা, সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোটার হিসেবে অভিভাবকের কি করণীয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে দেশবাসী কী কী পাবেন, আর ‘না’ ভোট দিলে কী কী সুযোগ হারাবেন সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা। সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে গণভোটে সকল মায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং একটি সুন্দর, সুশাসিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে সকলকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহবান জানান তারা।

এসময় অন্যান্য শিক্ষক-কর্মচারী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102