বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার কার্যালয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করছেন শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দীকা। মঙ্গলবার দুপুরের দিকে পৌরসভা কার্যালয়ের বাৎসরিক মূল্যায়ননের জন্য তিনি পরিদর্শনে আসেন। কার্যালয় পরিদর্শন শেষে পৌরসভার সমন্বিত মানব বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পরিদর্শনের পাশাপাশি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে পৌরসভার নাগরিক সেবার সার্বিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে পৌরসভার সকল প্রকার নাগরিক সেবা সহজতর এবং সঠিকভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। এর আগে, উপপরিচালক মিজ আরিফা সিদ্দীকা পৌর ভবনের সামনে হাজির হলে পৌরসভার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় পৌর কার্য সম্পাদন কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) বাবুল হোসেন, হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান ও সুপারভাইজার ফজলে রাব্বী রাজনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102