শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

নকলায় যুব ফোরাম’র সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত

শেরপুরের নকলায় যুব ফোরাম-এর সক্রিয়করণ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে উপজেলা যুব ফোরামের আয়োজনে গ্রামবাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা যুব ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল-আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আস্থা প্রকল্পের মনিটরিং এবং রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ-এঁর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান সাফিত, হাফেজ মাহদী হাসান, আফরোজা জাহান, আফিফা সুলতানা ও আফরিন আন্না; যুব সদস্য আবুজর গিফারী, মো. খাজা মিয়া, সাইম ইসলাম তুর্য, তৃষিতা সাহা ও হাসান মিয়া প্রমুখ।

বক্তারা গত তিন মাসে নকলা উপজেলা যুব ফোরামের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন পূর্বক আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকরে সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা, জাতীয় যুবনীতি অনুসরন করে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ ও দেশ-জাতির উন্নয়নে সম্পৃক্ত করণ। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবক-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অপরাধমুক্ত সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করণ। সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, দেশ ও জাতির উন্নয়নে যুব ফোরামের চলমান কার্যক্রম, কর্মপরিধি, কাজের ক্ষেত্র ও ধরন, লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডের এই ধারা যুগ যুগ ধরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এসময় যুব ফোরাম থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া আহবায়ক মো. নুর হোসেন, যুব সদস্য তানজিয়া আক্তার, বৃষ্টি, সুজেদা, হাসিয়া, শাকিল, জয় রবি দাস, মিনার হোসাইন, মাকসুদা আক্তার স্মৃতি, জান্নাতুল মাউয়া জেবা ও ছাবিকুন নাহার নিরাসহ উপজেলা যুব ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102