শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ময়মনসিংহে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র উদ্যোগে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় | শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পঠিত

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের মাসব্যাপি কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন বিজয় মঞ্চ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় শাখার আয়োজনে ময়মনসিংহ জজকোর্ট প্রাঙ্গনে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল-এঁর সভাতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট অমিত হাসান দিপুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর শাখা সুজন’র সাধারণ সম্পাদক আলী ইউসুফ।

বক্তারা জানান, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের মাসব্যাপি কম্বল বিতরণ কর্মসূচি চলছে। এরঅংশ হিসেবে দেশব্যাপি বিভাগ-জেলা-উপজেলা কমিটির উদ্যোগে প্রতিনিয়ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। চলমান শীতে সামর্থ্যরে মধ্যে শীতার্তদের পাশে দাঁড়ানোর কারনে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান তারা।

এসময় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি রাজু মিয়া, শেরপুর জেলা শাখার সহ-সভাপতি আশরাফুল আলম, জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মুরসালিন আক্তার, ময়মনসিংহ জেলা শাখার রক্তদান বিষয়ক সম্পাদক মো. আক্তারুজ্জামান, স্থানীয় স্বেচ্ছাসেবক রক্তসৈনিক জিহাদ মিয়া, মোবারক হোসেন, নাফিজ, রাফি ও নাবিলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার শীতার্ত শতাধিক নর-নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102