বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পঠিত

শেরপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ বি এম আব্দুর রউফ-এঁর অবসর জনিত কারনে জেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালেয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ট্রেনিং অফিসার ও ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর।

অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড. মো. আবু সাঈদ সরকার ও জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মো. আনোয়ার হোসেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ দত্ত ও নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ জেলার সকল উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাগন, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত ভেটেরিনারি সার্জন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী ডা. এ বি এম আব্দুর রউফ-এঁর কর্মদক্ষতা, কাজের প্রতি শ্রদ্ধা, একাগ্রতা ও নিয়মানুবর্তিতাসহ প্রাণিসম্পদের উন্নয়ন কর্মকান্ড সমূহ বর্তমান ও ভবিষ্যতের কর্মকর্তাদের কর্মময় জীবনে অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা জানান। তাঁর মতো সৎ, আদর্শ ও দায়িত্বশীল কর্মকর্তার শূণ্যতা পূরণ করা সহজ নয় বলেও তারা জানান। তিনি সবার প্রিয় ও অনুকরনীয় ব্যক্তি হিসেবে সকলের হৃদয়ে অমৃত্যু টিকে থাকবেন। যুগ যুগ ধরে সবার হৃদয়ে বেঁচে থাকবেন বলেও বক্তারা মন্তব্য করেন।

ডা. এ বি এম আব্দুর রউফ তাঁর বক্তব্যকালে আবেগপ্রবণ হয়ে উঠেন। অবসর কালীন দিনগুলো যেন সুস্থতার সহিত অতিবাহিত করতে পারেন এর জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। তাছাড়া সবার সুস্থতা ও সার্বিক উন্নতি কামনাও করেন তিনি।

বিদায়ী ডা. এ বি এম আব্দুর রউফ-এঁর চাকরি কালীন সময়ে স্মরণীয় কর্মকান্ডের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা সভার পরে তাঁর হাতে স্মৃতিস্বরূপ সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102