শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শেরপুরে এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

শেরপুরে শিশুদের দৌঁড় প্রতিযোগিতায় পরিধানের জন্য তৈরি করা এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের পরে জার্সি উন্মোচন করা হয়।

শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম তার বক্তব্যে শিশুদের দৌঁড় প্রতিযোগিতার লক্ষ্য-উদ্দেশ্যসহ বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ব্যতিক্রমি এই প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ৬০০ শিশু প্রাথমিক রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এই প্রতিযোগিতায় এক হাজার মিটার, ৫০০ মিটার ও ১০০ মিটার দৌঁড় এই তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স-এইমস’র সার্বিক তত্বাবধানে এবং রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে ৫৪ টাকায় অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। শুক্রবার সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ৬টার সময় স্টেডিয়ামে কিটব্যাগ বিতরণ করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ২ বছর থেকে ১৪ বছর বয়সী শিশুদের পাশাপাশি শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হরিজন পল্লীর শিশুরাও অংশ গ্রহন করবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুদের অভিভাবকের (মা-বাবা) জন্য চামচে মরবেল নিয়ে দৌঁড় ও পুলিপাস (বালিশ) খেলা অনুষ্ঠিত হবে।

এ সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভসহ বিভিন্ন গণমধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মী ও শেরপুর রানার্স কমিউনিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102