শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম প্রমুখ।
এসময় ৭নং টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, ৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনার মিয়া, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ভিডিপির প্রতিনিধিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি করণসহ জনস্বার্থে উন্নয়ন মূলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।