বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে দরিদ্র এক বাবার ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণীর শিশু কন্যাকে ধর্ষনের অপরাধে কারাগারে থাকা চিহৃত ধর্ষক ইসলাম উদ্দিনের ফাঁসির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমা নামাজের পরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আলেম-উলামা পরিষদের আয়োজনে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় ফাতেমা জান্নাত মহিলা মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদ, শিক্ষক জাহাঙ্গীর আলম, আহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা খালেদ সাইফুল্লাহ ও মুফতি মাজাহারুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে ধর্ষক ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি (সোমবার) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে ফেরিওয়ালা ইসলাম উদ্দিন (৫৫) শিশুটিকে কসমেটিক্স ও নগদ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ গৃহে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানালে স্বজনরা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে অবস্থার অবনতি হতে থাকলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। দরিদ্র পরিবারের গুরুতর অসুস্থ্য শিশুটির চিকিৎসা বাবদ আলেম-উলামা পরিষদ ও এলাকাবাসী মিলে তার বাবার হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এদিকে ন্যাক্কারজনক এই ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ধর্ষক ইসলাম উদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এবষিয়ে অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান জানান, আহত শিশুটির মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক ইসলাম উদ্দিনকে আদালতে হাজির করলে বিচারক তাকে শেরপুর কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সে এখনো কারাগারে রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102