বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে কৃষকের চিরবিদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাব আলী (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা পূর্বপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সে ধনাকুশা পূর্বপাড়া এলাকার মৃত ছৈয়ন উদ্দিনের ছেলে।

নিহত আকাব আলী পেশায় একজন কৃষক এবং ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। আকাব আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানিয়েছেন ২নং নকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকার অনেকে।

পরিবার সূত্রে জানা গেছে, আকাব আলী দুপুরের খাবার খেয়ে বাড়ির অদূরে বৈদ্যুতিক পাম্প দিয়ে বোরো খেতে সেচ দিতে যায়। এরপরে সন্ধ্যা নেমে আসলে সে বাড়ি ফিরে না আসায় তার ছেলে পাম্পের কাছে গিয়ে দেখেন তার বাবা মাটিতে পড়ে আছেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান আকাব আলীকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকগন নিশ্চিত করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে দাফন করার অনুমতি প্রদান পূর্বক পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102