বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচিতে সারাদেশে ১০ম শেরপুর

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পঠিত

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি-২০২৫ এর বৃক্ষরোপণ অভিযানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব সারাদেশের ৬৪ জেলার মধ্যে দশম স্থান অর্জন করেছে।

এই সাফল্যের স্বীকৃতি হিসেবে রাজধানীর পান্থপথে অবস্থিত পানি ভবনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবকে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু সহ অতিথিবৃন্দ শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধি দলের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা আর্থিক পুরষ্কার তুলেদেন।

এসময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসবকরা উপস্থিত ছিলেন।

জেলার পক্ষ থেকে এই প্রাপ্তিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মকর্তা এবং বাংলালিংক ডিজিটাল-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শেরপুর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-এর নেতৃবৃন্দ। পাশাপাশি যেসব সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শসহ সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতিও তারা ধন্যবাদ জানান। এছাড়া এ সম্মাননা জেলাবাসীসহ সকল পরিবেশবাদীর নামে উৎসর্গ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102