সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পঠিত

ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী জেলা  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দেশ-বিদেশে সুপরিচিত গজনী অবকাশ কেন্দ্রের পরিবেশের ভারসাম্য রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ভয়েস অব পুওর পিপল-এর উদ্যোগে ঘন্টাব্যাপি এই মানববন্ধনের আয়োজন করে।

শেরপুর জেলার ফুসফুস খ্যাত গজনী অবকাশ কেন্দ্রের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও শব্দ দূষণ রোধ, পর্যটন উন্নয়নের নামে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ বন্ধ, হাতি-মানুষে দ্ব›দ্ব নিরসন এবং অবৈধভাবে বনজ সম্পদ আহরন বন্ধের দাবিতে মানববন্ধন এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক বক্তব্য রাখেন, পরিবেশবাদী সংগঠন শাইন’র নির্বাহী পরিচালক, শেরপুর বার্ডস ক্লাবের সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর শেরপুরের কো-সমন্বয়কারী ও এপেক্স ক্লাব অব শেরপুর’র ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, ভয়েস অব পুওর পিপল’র নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না ও সহ-সভাপতি হাসান ফরহাদ প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসবকগন, বিভিন্ন বয়সের পরিবেশবাদী নর-নারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সবপেশা শ্রেণির জনগন ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102