সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলায় হেলথকেয়ার সেন্টার’র বর্ষপূর্তি উপলক্ষে ৫০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার ৫০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে হেলথকেয়ার সেন্টারটির সামনে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় এনজিও রিসডা’র চেয়ারম্যান নুরুজ্জামান মুন্না-এঁর সভাপতিত্বে ও আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, সড়ক ও জনপদ (সওজ) এর অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপসহ অনেকে বক্তব্য রাখেন। হুইল চেয়ার বিতরণ শেষে উপজেলার ৩০০ শীতার্তের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

এসময় গণপদ্দী বাজারের খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্জ মালেকুজ্জামান (দ্বারা হাজী) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, আব্দুল করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় স্বেচ্ছাসবকগন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মী, সুবিধাভোগী প্রতিবন্ধী ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102