সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলায় জাতীয় সমাজেসেবা দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আসুক আজ সমাজসেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।  এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের প্রধান দেওয়ান গোলাম মাসুম, উপজেলা প্রকৌশলী মো. সামছুল হক রাকিব ও জামায়াতের উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মোহাম্মদ হযরত আলী প্রমুখ। আলোচনা সভার পরে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত নর-নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণির উপকারভোগী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102