বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (১৪৪, নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে মনোনয়নপত্র দাখিলের শেষদিন (২৯ ডিসেম্বর, সোমবার) ৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলকারী ৫ জন হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র নেতা ইলিয়াস খান। জানা গেছে, দলীয় মনোনয়ন সংযুক্ত না করলেও ইলিয়াস খান বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন। এছাড়া জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল তার সমর্থকের নামহীন মনোনয়নপত্র জমা করেছেন।

জেলার তিনটি সংসদীয় আসনে ৩০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে শেরপুর-১ (১৪৩, শেরপুর সদর উপজেলা) আসনে ১২ জনের মধ্যে ৭ জন, শেরপুর-২ (১৪৪, নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনে ১২ জনের মধ্যে ৫ জন ও শেরপুর-৩ (১৪৫, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) আসনে ৬ জনের মধ্যে ৪ জন নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক সংশোধিত তফসিল মোতাবেক (নির্বাচন সময়সূচি অনুযায়ী), আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়েরের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করাসহ প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং প্রচারনা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা (০৭:৩০মিনিট) পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা (০৭:৩০মিনিট) হতে বিকেল সাড়ে ৪টা (০৪:৩০মিনিট) পর্যন্ত।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102