সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মারা গেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে নকলা পৌরসভার বাজারদী এলাকায় (সরকারি হাজী জালমামুদ কলেজের পিছনে) বাড়ী করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বার্ধক্য জনিত কারনে রোগে ভোগ ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের বাসার সামনে চিরবিদায়ী বীর সন্তানের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর পরে, কায়দা বাজারদী গোরস্থান মাঠে রাত ৮টার সময় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এর পরে কায়দা বাজারদী কবরস্থানেই তাঁর মরদেহ সমাহিত করা হবে বলে সূত্রটি জানায়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ-এঁর লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০২০৩, গেজেট তালিকা নম্বর ১০১১ এবং কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৬৭৪। জাতীয় পরিচয়পত্র মোতাবেক মৃত্যুর দিনে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর ১১ মাস ১৩ দিন। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্তরের স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের দায়িত্বশীল ও স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাশ্রেণির অনেকে আলাদাভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102