সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নাধীন প্রকল্পের গতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সভা করা হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ তাদের নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। তারা মাঠ পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়নে চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন। আলোচনান্তে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার গ্রামীণ অবকাঠামো ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রস্তাব সমূহ গৃহীত হয়। বিশেষ করে স্থানীয় সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শেরপুর জেলাকে আধুনিক ও উন্নয়নের মডেল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে এ সভার সমাপ্তি ঘটে।

এসময় স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102