ময়মনসিংহের ধোবাউড়ায় খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে গির্জায় জি.আর-এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমসন দিও, জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারী আতিকুর রহমান, গণঅধিকার পরিষদের নেতা মিরাশ উদ্দিন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন গির্জা পরিচালনা পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচার, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মী ও পুলিশ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। তথ্য মতে, প্রতি গির্জায় ৫০০ কেজি করে উপজেলার ৯৫টি গির্জার জন্য মোট ৪৭ হাজার ৫০০ কেজি জি.আর-এর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।