বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নেত্রকোণায় ৮০ হাজার টাকার চায়না দোয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মগড়া নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ ২০টি চায়না দোয়ারি (ম্যাজিক চাই) জাল জব্দ করার পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা।

সোমবার (২২ ডিসেম্বর) মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন-১৯৫০ ধারায় এই অভিযানের নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আশরাফুল্লাহ। আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন নেত্রকোণা সদর থানার পুলিশ টিম।

আদালত চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আশরাফুল্লাহ জানান, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অমান্য করে অবৈধ জাল দিয়ে মৎস্য সম্পদ নিধনের মতো যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102