শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের ইউনাইটেড পাঠাকাটা কান্দাপাড়া যুবসমাজ’র উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এউপলক্ষে শনিবার দিনব্যাপি ইউনাইটেড পাঠাকাটা কান্দাপাড়া মাঠে ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতাসহ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণ ও যুব সমাজকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকে নিরাপদে রাখাসহ সমাজের সম্প্রীতিকে আরো মজবুদ করার প্রয়াসে মহান বিজয়ের মাসে এই প্রতিযোগতার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। এ অনুষ্ঠানটি স্থানীয় তরুণ ও যুব সমাজের মিলন মেলায় পরিণত হয়।
ক্রীড়া-সাংস্কৃৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আতিকুর রহমান। মো. শামীম আহমেদের সঞ্চালনায় ও কাউসার আহমেদ কাকনের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতায় ছোট, মধ্যম ও বড় এই তিনটি (বালক-বালিকা) গ্রæপে মোট ১২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইব্রাহীম খললি। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বয়সের ক্রীড়া ও সংস্কৃতিপ্রেমি ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন পেশাশ্রেণির নারী-পুরুষ ও যুবক-যুবনারীরা উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায়ে ছিলেন, কাউসার আহমেদ কাকন, ফারুক মিয়া, হুমায়ুন আজাদ, নওশাদ আলী, সজীব মিয়া, রাব্বিল মিয়া, আয়নাল মুন্সি, আসাদুল ইসলাম, হাশেম আলী, নিলয় আহমেদ রাকিব, নাতুল মিয়া, আজমীর মিয়াসহ স্থানীয় তরুণ ও যুবসমাজ।