বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ফিউচার ক্যাডেট একাডেমি’র মেধাবৃত্তির ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

শেরপুরে ফিউচার ক্যাডেট একাডেমি’র উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার ফলাফল প্রকাশের পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে শেরপুর শহরের খরমপুরস্থ ফিউচার ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে, বিভিন্ন ক্যাটাগরিতে ৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাক্রমে মেধাবৃত্তি পুরষ্কার বিজয়ী হিসেবে বাছাই করে, তাদের হাতে পুরষ্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক মো. খায়রুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেট ফয়সাল আহম্মেদ ও রেহেনা ইদ্রিস মডেল একাডেমির প্রিন্সিপাল মুহাম্মদ আশাফুদ্দৌলা মিলন।

বক্তারা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলার কোন বিকল্প নেই। আর একজন শিক্ষার্থীকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। আগামী দিনের কান্ডারী বর্তমান শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে ফিউচার ক্যাডেট একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাব্যক্ত করেন।

নকলা উপজেলা থেকে আগত জেলার চতুর্থ মেধাবৃত্তি অর্জনকারী মোশাররাত তাসনিম রায়তা’র মাতা হাফছা আইরিন মিলি জানান, মেধাবৃত্তির এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মেধাবিকাশের একপ্রকার প্রতিযোগিতা মূলক মনোভাবের সৃষ্টি হয়েছে। পুরষ্কার বিজয়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপণার সৃষ্টি করেছে এই পরীক্ষা। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ফিউচার ক্যাডেট একাডেমির মতো মেধাবৃত্তি প্রদানের আয়োজন করলে দেশব্যাপি শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। শেরপুরে এমন গুণগত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং ফিউচার ক্যাডেট একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

তথ্য মতে, ফিউচার ক্যাডেট একাডেমি’র মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে, পরীক্ষার খাতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে ৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাক্রমে মেধাবৃত্তি পুরষ্কার বিজয়ী হিসেবে বাছাই করা হয়। মেধাবৃত্তি পুরষ্কার বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে একটি নতুন ল্যাপটপ, ক্রেস্ট ও সনদপত্র এবং দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার বিজয়ীকে মূল্যবান পুরষ্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া মেধাক্রমের সেরা ১৩ জনকে পুরষ্কার হিসেবে স্মার্ট ওয়াস, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। আর বাকি পুরষ্কার বিজয়ী সবাইকে বিশেষ পুরষ্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

এসময় ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, জেলার বিভিন্ন এলাকা থেকে পুরষ্কার বিজয়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102