বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৭টি ইটভাটার মালিককে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপি জেলা প্রশাসন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিভিন্ন ধারায় এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জেলা পরিবেশ অধিদপ্তর। আর অভিযানের নেতত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

আদালত সূত্রে জানা গেছে, সরকারের আইন অমান্য করে অবৈধ ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলার ধনাকুশা এলাকার মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকস, ছাতুগাঁও এলাকার মেসার্স সেভেন স্টার ব্রিকস, রুনীগাঁও এলাকার মেসার্স চমক ব্রিকস ও কুর্শা বাদাগৈড় এলাকার মেসার্স এফ.আর জিগজ্যাগ ব্রিকসের মালিককে প্রতিজনে ৩ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া শিববাড়ী এলাকার মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকস ও তে-ঘরি এলাকার মেসার্স সরকার ব্রিকসের মালিককে প্রতিজনে ৩ লাখ টাকা করে এবং পাইস্কা এলাকার মেসার্স রিজন ব্রিকসের মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে আরো জানা গেছে, জরিমানা ধার্যপূর্বক তা আদায় করাসহ প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করার পাশাপাশি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেছেন যথাযথ কর্তৃপক্ষ।

আদালত চলাকালে জেলা প্রশাসন, জেলা পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ নকলা থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ রক্ষায় ও সরকারের আইন অমান্য করে অবৈধ ইটভাটার যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102