বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৪ জনকে বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

শেরপুরের নকলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমানসহ বিভিন্ন দপ্তরের ৪ কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলা অফিসার্স ক্লাবের মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অফিসার্স ক্লাব।

বদলিজনিত বিদায়ী অন্যান্য কর্মকর্তারা হলেন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশিকুর রহমান সরকার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ-আল-নাহিদ। আলোচনা সভার পরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিদায়ি কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলেদেন।

এসময় সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা প্রোগ্রামার সাইমুন শাহানাজ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বিদয়ী কর্মকর্তারা সবার কাছে দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর মধ্যে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ কৃষিবিদ অনিক রহমান নকলায় দীর্ঘ ৪ বছর ৯ মাস নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। তাকে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে বলে কৃষিবিদ অনিক রহমান জানিয়েছেন। অন্যদিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ কৃষিবিদ অনিক রহমান-কে জেলা মৎস্য অফিস ও উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকেও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানের পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে সবার সাথে কর্মময় জীবনের স্মৃতি এক ফ্রেমে ধরে রাখতে সকল দপ্তরের কর্মকর্তাগন ফটো সেশনে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102