সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলায় শহিদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান বিন হাদি’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সরকারী হাজী জালমামুদ কলেজ ফটকের সামনে অবস্থিত উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ-এর সভাপতিত্বে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হুমায়ূন আহমেদের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া (ভিপি) এবং বিশেষ অতিথি হিসেবে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মতিন ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শরীফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, জেলা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102