বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাসহ ৩ জনকে বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীসহ উপজেলায় কর্মরত আরো দুই উপসহকারী কৃষি কর্মকর্তাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায়ী কর্মকর্তারা হলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম ও মো. শিশির আহম্মেদ।

এ উপলক্ষে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাগনসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে ও কৃষিবিদ ফারিহা ইয়াসমিন প্রমুখ। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলার বিভিন্ন বøকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীকে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায় এবং মো. আশরাফুল আলমকে শেরপুরের শ্রীবরদী উপজেলায় ও মো. শিশির আহম্মেদকে শেরপুর সদর উপজেলায় বদলী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102