বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

লংকাবাংলা ফাউন্ডেশন’র পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গাছগুলো প্রাকৃতিক সম্পদে পরিণত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

দেশ-বিদেশে সুপরিচিত লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সমাজকল্যাণমূলক কর্মকান্ডের মধ্যে বিভিন্ন গাছের চারা রোপন ও চারা বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক রোপন করা ও বিতরণকৃত গাছের চারাগুলো প্রকৃতির ভারসাম্য রক্ষায়, প্রাণিকুলের আশ্রয়স্থল সৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি করতে ও পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তড় তড় করে বেড়ে উঠছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গাছ প্রাকৃতিক সম্পদে পরিণত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

তথ্য মতে, লংকাবাংলা ফাউন্ডেশন সর্বোচ্চ সংখ্যক গাছের চারা বিতরণ করা হয়েছে, বগুড়া শাখার উদ্যোগে জেলার শেরপুর উপজেলার সামিট স্কুল অ্যান্ড কলেজে, ১৯ অক্টোবর মতিঝিল শাখার উদ্যোগে ঢাকার টিকাটুলীর সেন্ট্রাল উইমেন্স কলেজে ও ২৫ অক্টোবর বরিশাল শাখার উদ্যোগে জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে।

শেরপুর উপজেলার সামিট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম লিটু, টিকাটুলীর সেন্ট্রাল উইমেন্স কলেজের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষা গুলশান আখতার ও বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্যোগের অংশ হিসেবে এ তিনটি বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার বিভিন্ন জাতের ফলজ বৃক্ষের গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণিকুলের আশ্রয়স্থল সৃষ্টিতে, মাটির উর্বরতা বৃদ্ধি করতে ও পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় বিশ্বাস পরিবেশবাদী সমাজকর্মীদের।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102