বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

শেরপুরের নকলায় পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে তাদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলর একমাত্র অষ্টম শ্রেণীতে উন্নতিকরণ বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর-এর সভাপতিত্বে ও আজিজুন নাহার লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খন্দকার শামসুল আরেফিন শামীম, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুন নাহার, মেহের নিগার ও হাফিজুল হাছান খান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাদিয়া আক্তার ও মো. জিহাদ প্রমুখ।

আলোচনা সভার পরে বিদায়ী শিক্ষার্থীদের কাঙ্খিত সাফল্য ও উজ্জল ভবিষ্যৎ কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম।

এসময় বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খন্দকার সালেহীন রাসেল, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইনসহ প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, পঞ্চম ও অষ্টম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102