বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উফশী ও হাইব্রিড জাতের বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে সার ও বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে ও কৃষিবিদ ফারিহা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষিকর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে উপজেলার মোট ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এরমধ্যে, ৪০০ কৃষককে প্রতিজনে ৫ কে.জি করে উফশী জাতের ধান বীজ, ১০ কে.জি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কে.জি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ২ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রতিজনে ২ কে.জি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102