শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নকলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

মহান আল্লাহ রাব্বুল আলামিন ও পবিত্র কোরআন নিয়ে কটুক্তি পূর্ণ কথাবার্তা বলায় বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বায়তুল আমান কাচারী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নকলা-চন্দ্রকোনা মোড় গিয়ে শেষ হয়। পরে নকলা-চন্দ্রকোনা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আনসারুল্লাহ তারার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা লুৎফর রহমান মাদানী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল জলিল, মুফতি মনির আহমেদ হালিমী, হাফেজ ছায়েদুল ইসলাম ও মুফতি তোফায়েল আলম কাসেমীসহ অনেকে।

বক্তারা বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে উপজেলা উলামা ঐক্য পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অগণিত তৌহিদী জনতা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102