শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

শেরপুরের নকলায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে উপজেলার অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

‘প্রতিবন্ধীতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (৩ ডিসেম্বর) ‘নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আকরাম হোসেন-এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান। যদিও তারা উপস্থিত থাকতে পারেননি।

ক্রীড়া প্রতিযোগিতায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক খোরশেদ আলম, সানোয়ার হোসেন, রাফিকুল ইসলাম, সুহেল রানা, আরিফুন নাহার, নুসরাত জাহান চায়না, সীমু আক্তারসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102