বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ফিডিং

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গণপদ্দী বাজারস্থ খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাঠে এ কর্মসূচি পালন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে উন্নত মানের পুষ্টিকর খাবার সরবরাহ করাসহ শিক্ষার্থীদের টি-শার্ট, খাতা ও কলম প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। শিক্ষার্থীদের টি-শার্ট, খাতা ও কলম প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড। অনুষ্ঠান ও পুষ্টিকর খাবার সরবরাহের ব্যবস্থাপনায় ছিলেন নূর এগ্রো ফার্মের স্বত্তাধিকারী এবং জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর সফল আত্মকর্মী পদকপ্রাপ্ত মো. নূরে আলম সিদ্দিক রুবেল।

খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্জ মালেকুজ্জামান (দ্বারা হাজী)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এ বি এম আব্দুর রউফ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান ও নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।

উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় নূর এগ্রো ফার্মের স্বত্ত¡াধিকারী জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত আত্মকর্মী মো. নূরে আলম সিদ্দিক রুবেল, খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ, আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও আশ্রাফ আলীসহ স্থানীয় খামারীবৃন্দ, কৃষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও খাবার পরিবেশনের পরে নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের সৌজন্যে প্রদেয় টি-শার্ট, খাতা ও কলম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এধরনের আয়োজন করায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড ও নূর এগ্রো ফার্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় সুশীলজন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102