বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় এনজিও সমন্বয় কমিটির সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৫১ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ব্যুরো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক ইউসুফ আলী, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান ও মাটি’র প্রতিনিধি মিনহাজ প্রমুখ।

বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ এনজিও ও সংগঠন বা সংস্থা পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা এবং এর সমাধান বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সরকারের সকল কর্মকান্ডে পারস্পারিক সহযোগিতা করা, বিভিন্ন বৈষম্য দূরীকরণ, মাদক ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয়, সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা প্রদান, মানবিক কাজে প্রাপ্যতার ভিত্তিতে সমবন্টন নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদানমূলক আলোচনা করা হয়।

এসময় সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102