শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কালিয়াকৈর’র ইউএনও কাউছার আহাম্মেদকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলী

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৭২ বার পঠিত

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ-কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলী করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক এ তথ্য জানাগেছে। ১৯ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন-এর স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

তথ্য মতে, কাউছার আহাম্মেদ ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে কালিয়াকৈর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শেরপুর জেলার নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ৩৫তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হয়ে গাজীপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রথম কর্ম জীবন শুরু করেন। এরপরে গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মস্থলের দ্বিতীয় বারের বদলী আদেশ অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে; অত:পর কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।

মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থলে অনুকরণীয় কর্মকর্তা হিসেবে পরিচিতি পাবেন বলে প্রত্যাশা পরিচিতজনের। কাউছার আহাম্মেদ জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102