বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমান আদালতে ঔষধের দোকানে ৪১ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৬১ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক এলাকার ও গৌড়দ্বার বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলের দিকে এ দন্ডাদেশ প্রদান করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুত রাখার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর বিভিন্ন ধারায় এ দন্ডাদেশ প্রদান করা হয়েছে। অভিযানে বিভিন্ন ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করার পাশাপাশি বিক্রয় নিষিদ্ধ (ফিজিশিয়ান স্যাম্পল) ঔষধ সড়িয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক, পুলিশ সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আদালতের নির্বাহী বিচারক সাদিয়া আফরিন এ্যানি জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102